Home » ছেলেদের দিকে তাকালে মেয়েরা প্রথমে কোন জিনিসগুলো দেখে ?
নিবন্ধ

ছেলেদের দিকে তাকালে মেয়েরা প্রথমে কোন জিনিসগুলো দেখে ?

ছেলেদের দিকে তাকালে মেয়েরা কোন জিনিসগুলো দেখে

আপনি জানেন কি একটা ছেলের দিকে তাকালে একটা মেয়ে কোন বিষয়গুলো লক্ষ্য করে ? এখানে আমরা আপনাদের জন্য বিষয়গুলো তুলে ধরছি। এখানে আপনি কিছু তথ্য পাবেন যা স্বাভাবিক আবার কিছু তথ্য আপনাকে অবাক করবে। চলুন তাহলে জেনে নেই ছেলেদের মাঝে কোন বিষয়গুলো একটা মেয়ে লক্ষ্য করে।

মুখ- এটি স্বাভাবিক যে একজন মানুষ অন্য আরেকজন মানুষের দিকে লক্ষ্য করলে অবশ্যই তার চেহারা বা মুখ লক্ষ্য করবে। আর বেশিরভাগ মেয়েরাও ছেলেদের দিকে তাকালে আগে তাদের চেহারা লক্ষ্য করে থাকে।

চুল- তালিকার ২য় স্থানে আছে চুল! শুনতে অবাক লাগলেও বাস্তবতা হচ্ছে মুখের পরেই মেয়েরা ছেলেদের যে জিনিসটির দিকে সবচেয়ে বেশি লক্ষ্য করে সেটি হলো ছেলেদের চুল। এমনকি কখনো কখনো চেহারার চাইতেও চুলের দিকে মেয়েদের মনোযোগ থাকে বেশি।

অনেক মেয়েদের মতে তারা নাকি চুল দেখে ছেলেটির মানসিকতা বা স্বভাব বোঝার চেষ্টা করে!

উচ্চতা- ছেলেদের শারীরিক উচ্চতা মেয়েদের কাছে একটি প্রধান আকর্ষনের বিষয়। একটি ছেলেকে দেখলেই তারা উচ্চতার বিষয়টি লক্ষ্য করে। আর স্বাভাবিকভাবেই লম্বা ছেলেদেরই তারা পছন্দ করে।

মেয়ে নিজে খাটো হলেও লম্বা ছেলেদেরই পছন্দ করে। খুব লম্বা না হলেও অন্তত মেয়েটি তার চাইতে লম্বা ছেলের প্রতি আকর্ষন বোধ করে। মেয়েরা তার নিজের চাইতে খাটো কোন ছেলেকে সঙ্গী হিসেবে খুব একটা পছন্দ করেনা।

পোশাক- পোষাকের বিষয়টিও খুব গুরুত্বপূর্ন। আসলে আপনি দামি নাকি কমদামি পোষাক পরিধান করেছেন তা কোন বিষয় নয় কিন্তু আপনার পোষাক হতে হবে পরিপাটি, পোষাকের স্টাইল এবং সেটি আপনাকে কতটা মানিয়েছে সেটিই মূল বিষয়। এগুলো ভালো হলে আপনার প্রতি মেয়ের প্রাথমিক মোনভাবও ভালো হবে।

হাটার ভঙ্গি- দুর থেকে দেখলে একটা ছেলে কিভাবে হাটে সেটিও মেয়েরা লক্ষ্য করে। অনেকের কাছে ছেলেদের হাটার স্টাইলও আকর্ষনের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়।

কথা বলা- একটি ছেলে কিভাবে কথা বলে, তার কন্ঠ কেমন সেটিও মেয়েদের কাছে আকর্ষনের বিষয়।

তাকানোর ধরন- মেয়েদের সাথে কথা বলার সময় ছেলেটি কিভাবে তাকাচ্ছে, কোথায় তাকাচ্ছে সেটিও মেয়েরা খেয়াল করে।

পা- এটাও আরেক অবাক করা বিষয় যে মুখ ও চুল দেখার পরই বেশিরভাগ মেয়েরা ছেলেদের যে বিষয়টি লক্ষ্য করে তা হলো পা!!! সম্ভব হলে তারা ছেলেটির পা দেখতে চায়! এটা তারা কেন করে তা আমি জানতে পারিনি তবে এটাই বাস্তব। আর এটি আমার কথা নয় বরং মেয়েদেরই কথা।

 

চোখ- কাছাকাছি থাকলে বা সম্ভব হলে মেয়েরা ছেলেদের চোখ দেখতে চায়। চোখে চোখে চোখ পড়লে হয়তো তারা দৃষ্টি সরিয়ে নেয় কিন্তু চুপিচুপি ছেলেদের চোখের দিকে তাকিয়ে থাকে মেয়েরা। হয়তো চোখের ভাষা বোঝার চেষ্টা করে।

ঠোট- অনেক মেয়েদের মতে তারা ছেলেদের ঠোটের দিকে লক্ষ্য করে। ছেলেটির ঠোট কতটা সুন্দর তা মেয়েরা দেখে থাকে।

দাড়ি- আমরা অনেকেই মনে করি দাড়ি থাকলে বোধহয় মেয়েরা পছন্দ করেনা। তবে এই ধারনাটি ভূল। দাড়ি থাকলেই মেয়েরা বরং বেশি পছন্দ করে! এটা আমার কথা নয়, মেয়েদেরই কথা। দাড়ি থাকলে ছেলেদের পুরুষত্ব বেশি ফুটে ওঠে। তবে পাগলাটে, অগোছালো, এলোমেলো দাড়ি নয়, দাড়ি হতে হবে সুন্দর ভাবে ছাটা, পরিপাটি।

একটি ছেলের দিকে তাকালে মেয়েরা সাধারনত প্রথমে উপরিউক্ত বিষয়গুলো খেয়াল করে থাকে। ভাবছেন আমি এসব কিভাবে জানলাম? আমি মূলত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে ছোটখাটো কিছু জরিপের মতো করেছি। সেখানে শতশত মেয়ে তাদের মতামত জানিয়েছে। সেখান থেকেই আমি তাদের মতামতের উপর ভিত্তি করে তালিকাটি সাজিয়েছি।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ (১টি এপে একত্রে ২৮ টি সংবাদপত্র)

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

No.1 note taking app of Play Store

Don`t copy text!