Home » বাংলাদেশে খ্রিস্টান মিশনারির সাফল্য: লাফিয়ে লাফিয়ে বাড়ছে খ্রিস্টান জনসংখ্যা এবং গীর্জা!
বাংলা সংবাদ

বাংলাদেশে খ্রিস্টান মিশনারির সাফল্য: লাফিয়ে লাফিয়ে বাড়ছে খ্রিস্টান জনসংখ্যা এবং গীর্জা!

বাংলাদেশের খ্রিস্টান মিশনারীগুলো তাদের পরিচালিত কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে।

ইতিমধ্যে দেশে খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির গতি অন্য ধর্মগুলোর তুলনায় অনেক এগিয়ে গেছে।

উত্তরবঙ্গ এবং পার্বত্য চট্টগ্রামে দ্রুত গতিতে বাড়ছে খ্রিস্টান জনসংখ্যা এবং গীর্জা!

বাংলাদেশের অন্য জেলাগুলোতে খ্রিস্টান জনসংখ্যা গড়ে ০.৩৩% হলেও উত্তরবংগ এবং পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে খ্রিস্টান জনসংখ্যা অনেক বেশি। বিভিন্ন সরকারি তথ্যমতে শুধুমাত্র বান্দরবন জেলাতেই খ্রিস্টান জনসংখ্যা ১০%। অর্থ্যাৎ জেলাটিতে প্রতি ১০ জনের মাঝে একজন খ্রিস্টান! তবে বাস্তবে এই সংখ্যা আরো অনেক বেশি বলে স্থানিয়দের দাবি এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করলেও বিগত ২০ বছরে তাদের কাজের গতি খুবই বৃদ্ধি পেয়েছে। শুধু বান্দরবন জেলাতেই গত ১৩ বছরে খ্রিস্টান গির্জার সংখ্যা ১১১ থেকে বেড়ে দাড়িয়েছে ৬৮০ টিতে! যেখানে জেলাটিতে মুসলিমদের মসজিদের সংখ্যা ৭২০টি!

অর্থ্যাৎ জেলাটিতে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা মুসলিমদের প্রায় সমান! এবং যে গতিতে তা বাড়ছে তাতে আগামি কয়েক বছরে তা মুসলিমদের ছাড়িয়ে যাবে!

আশেপাশের জেলাগুলোতেও একই অবস্থা। রাংগামাটি এবং খাগড়াছরির অবস্থা বান্দরবনের মত না হলেও কাছাকাছি।

বিষয়টিকে অনেকেই দেশের খ্রিস্টান মিশনারিগুলোর কাজের সফলতা হিসেবেই দেখছেন। আবার কেউ কেউ হঠ্যাৎ পার্বত্য অন্চলে গির্জার সংখ্যা এমন অকল্পনীয় হারে বৃদ্ধি পাওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখছেন।

বিষয়টিকে অনেকেই দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। বাংলাদেশের পার্শবর্তী একটি বড় দেশ এবং পশ্চিমা কিছু দেশ এর সাথে জড়িত বলে অভিযোগ।

তাদের মতে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে ভাগ করে আলাদা একটি দেশ গঠনের জন্য এসব পূর্ব প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। এখানে যেন পূর্ব তিমুরের মত কোন ঘটনা না ঘটে সেজন্য সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থা এবং সরকারকে সচেতন হওয়া উচিত বলে মন্তব্য করেন তারা।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে আলাদা একটি খ্রিস্টান দেশ গঠনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে এবং গত ২০ বছরের ভূরাজনৈতিক ঘটনাগুলো বিশ্লেষন করলে আলাদা দেশ গঠনের চেষ্টার বিষয়টিকে অস্বীকার করা যায়না।

বাংলাদেশে খ্রিস্টান মিশনারিগুলো বিভিন্ন দাতব্য সংস্থা, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য রুপে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ (১টি এপে একত্রে ২৮ টি সংবাদপত্র)

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

No.1 note taking app of Play Store

Don`t copy text!