Home » বাবার কবরের উপরে পায়খানা তৈরি করলো ছেলে !
বাংলা সংবাদ

বাবার কবরের উপরে পায়খানা তৈরি করলো ছেলে !

নিজ জন্মদাতা বাবার কবরের উপর পায়খানা নির্মান করেছিলেন ছেলে। বগুড়ার শাজাহানপু্রে এই ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে বগুড়ার ইউএনও ঘটনাস্থলে গিয়ে কবরের উপরে বানানো পায়খানা ও পাশের দেয়াল ভেঙ্গে দেন।

জানা যায় শাজাহানপুরের বারুনিঘাটা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুস সাত্তার দুই বছর আগে মারা যান। মৃত্যুর পরে বাড়ির পাশে তাকে কবর দেয়া হয়।

কিন্তু তার বড় ছেলে বগুড়া কাস্টমস বিভাগের ইন্সপেক্টর আবদুর রউফ কবরের উপরেই সীমানা প্রাচির ও পায়খানা নির্মান শুরু করেন।

এসময় তারা ছোট ছেলে নিষেধ করলেও তিনি তা শোনেননি।

পরে এলাকাবাসি বিষয়টি জানতে পেরে মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা পরিষদে ঘটনাটি জানায়।

পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফুয়ারা খাতুন ঘটনাস্থলে গিয়ে কবরের উপর থেকে পায়খানা ও দেয়াল ভেঙ্গে দেন।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ (১টি এপে একত্রে ২৮ টি সংবাদপত্র)

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

No.1 note taking app of Play Store

Don`t copy text!