Home » বুয়েট থেকে “আজীবন বহিষ্কার” হয়েও ঠিকই ক্লাস করছে আবরারের হত্যাকারি বিটু!
বাংলা সংবাদ

বুয়েট থেকে “আজীবন বহিষ্কার” হয়েও ঠিকই ক্লাস করছে আবরারের হত্যাকারি বিটু!

বুয়েট শিক্ষার্থী আবরারের খুনী আশিকুল ইসলাম বিটুকে বুয়েট থেকে আজীবন বহিষ্কার করা হয়েছিলো। তবে সারাজীবনের জন্য বহিষ্কৃত হয়েও সে ঠিকই বুয়েটে তার পড়ালেখা চালিয়ে যাচ্ছে!

বিশ্ববিদ্যালয় কর্তৃক বহিষ্কৃত হওয়ার পরেও খুনী আশিকুল ইসলাম বিটু সাধারন শিক্ষার্থীদের সাথে ক্লাস করলেও তাতে বাধা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন!

এঘটনার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে কোন খুনীর জায়গা হতে পারেনা। একজন খুনীর জায়গা জেলখানায় অথবা ফাসির মন্চে। কিভাবে একজন খুনি বিশ্ববিদ্যালয়ে সবার সাথে বসে পড়ালেখা চালিয়ে যেতে পারে?

পরে তারা গনমাধ্যমকে জানান যে, বিটুর ক্লাস করার বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশিকুল ইসলাম বিটুর বহিষ্কাদেশের বিরুদ্ধে করা রিটের বিষয়ে আদালতে যাবেন বলে শিক্ষার্থীদের জানিয়েছেন।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ (১টি এপে একত্রে ২৮ টি সংবাদপত্র)

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

No.1 note taking app of Play Store

Don`t copy text!