Home » শাক-সবজি বা মাছ, মাংস ফরমালিন মুক্ত করার সহজ উপায়
নিবন্ধ

শাক-সবজি বা মাছ, মাংস ফরমালিন মুক্ত করার সহজ উপায়

শাক সবজি মাছ মাংস এর ছবি

বাজার থেকে কিনে আনা শাক- সবজি বা মাছ ফরমালিন মুক্ত করার কৌশল এখানে আমরা আপনাদের জন্য তুলে ধরছি। আমরা বাজার থেকে যেসব শাক-সবজি বা মাছ কিনে থাকি সেগুলোতে অনেক সময় ফরমালিন বা কিটনাশক মিশানো থাকতে পারে। যা হয়তো সাধারনভাবে বোঝার উপায় থাকেনা। আর এইসব ক্যামিকেল যুক্ত খাবার খেয়ে আমরা ধীরে ধীরে নিজেদের বিরাট বড় ক্ষতি করছি। তবে একটু বুদ্ধি খাটালেই আমরা বাড়িতে খুবই সহজে শাক- সবজি বা মাছ ফরমালিন বা ক্যামিকেল মুক্ত করতে পারি।

বাজার থেকে শাক সবজি বা মাছ কিনলে তা বাড়িতে এনে প্রথমে পরিষ্কার পানিতে আধাঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর সেই পানি ফেলে দিয়ে ভালো পানি দিয়ে আরেকবার ধুয়ে শাক-সবজি বা মাছগুলো রান্না করবেন। এতে ঐসব সবজি বা মাছে কোন ক্যামিকেল বা ফরমালিন মিশানো থাকলে তা অনেকটাই দূর হয়ে যাবে।

তবে সবজি বা মাছ কাটার আগেই সেগুলো ভিজিয়ে রাখুন, কেটে ফেলার পর ভিজিয়ে রাখার দরকার নেই।

আপনি যেহেতু জানেননা কোনটিতে ফরমালিন মিশানো আছে বা নেই, তাই সবসময় এই পদ্ধতি অনুসরন করুন। এতে যদি কোন ক্যামিকেল মিশানো থাকে তাহলে তা দূর হয়ে যাবে আর যদি কিছু মিশানো না থাকে তাহলেও কোন সমস্যা নেই।

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ (১টি এপে একত্রে ২৮ টি সংবাদপত্র)

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

No.1 note taking app of Play Store

Don`t copy text!