Home » ট্রেনে ছুড়ে মারা পাথরের আঘাতে ১ চোখ নষ্ট হলো শিশুর
বাংলা সংবাদ

ট্রেনে ছুড়ে মারা পাথরের আঘাতে ১ চোখ নষ্ট হলো শিশুর

ট্রেনে ছোড়া পাথরে এক চোখে আঘাত পাওয়া শিশু

নীলফামারীতে ট্রেন লক্ষ্য করে ছুড়ে মারা পাথরের আঘাতে একটি চোখ নষ্ট হয়ে গেছে ৫ বছর বয়সি শিশু আজমীরের।

গতকাল নীলফামারীর সৈয়দপুর উপজেলা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনার দিন পরিবারের সাথে সিমান্ত এক্সপ্রেস ট্রেনে করে সৈয়দপুর আসছিলো শিশুটি। এসময় হঠ্যাৎ জানালা দিয়ে একটি পাথর এসে শিশুটির ডান চোখে আঘাত করে।

পাথরের আঘাতে সাথে সাথেই শিশুটির চোখ ফেটে যায় এবং রক্ত ঝরতে শুরু করে।

এ অবস্থায় রেলওয়ে পুলিশের কর্মকর্তা প্রভাসের সহায়তায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে তাকে রংপুর হাসপাতালে পাঠানো হয়। পরে পরিস্থিতি জটিল দেখে রংপুর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।

BD MEDIA MATE AD WITH SCREENSHOT

Add Comment

Click here to post a comment

এই সপ্তাহের সর্বাধিক দেখা ভিডিও:

বাংলাদেশীদের জন্য সেরা অ্যাপ (১টি এপে একত্রে ২৮ টি সংবাদপত্র)

আমাদের ওয়েবসাইটের জনপ্রিয় পোস্টগুলি:

No.1 note taking app of Play Store

Don`t copy text!